গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরে এসেছিলাম, যেটিকে আমি মন থেকে খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আমি অসম্ভব সুখী ছিলাম; যেখানে তোমরা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হওয়ার অনুভূতি হাজারবার দিয়েছ।
আমি আশা করি, একদিন আমি আবার ফিরে আসতে পারব—শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়;

“ফাইনালের পর থেকে অনেক সময় পার হয়ে গেছে। বিষয়টি নিয়ে অনেক ভেবে আমি আপনাদের জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…”
“এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমার হৃদয়কে কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এখন এটাই সঠিক সময়। আমি সবসময় নিজের সর্বস্ব দিয়েছি—শুধু গত কয়েক বছর নয়, তারও অনেক আগে থেকে। এই জার্সির জন্য আমি সবসময় লড়েছি এবং নিজের সবকিছু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইনদের আনন্দ দিতে এবং তাদের গর্বিত করতে পারি।”

“গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের সমর্থন আর শুনতে না পারাটা আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন—বাইরে থেকে সবসময় দলকে উৎসাহ ও সমর্থন করব, ভালো সময়ে যেমন, খারাপ সময়েও আরও বেশি।”

এরপর পরিবার, কোচ, সতীর্থ ও দলের নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন—
“আমি আপনাদের সঙ্গে কাটানো স্মৃতি ও অসাধারণ মুহূর্তগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনাদের সঙ্গে, আমার সতীর্থদের সঙ্গে এমন স্বপ্নের মুহূর্তগুলো বেঁচে থাকতে পারা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমি আপনাদের সবাইকে ভালোবাসি!”
“আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।”
🇦🇷 “আর্জেন্টিনা এগিয়ে চলো!”