Homeপাঁচবিবি উপজেলাআটাপুর ইউনিয়নজয়পুরহাটের পাঁচবিবির আটাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবির আটাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবি এক্সপ্রেস ডেস্ক*

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আনিছুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন

পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু রায়হান, উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও আসন্ন আটাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ছামসুল আলম মাষ্টার।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার, আটাপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মোঃ জয়নাল আবেদীন সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, মহিলা মেম্বার ও মেম্বার প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য এখন থেকে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments