নাটোর রেলস্টেশনে একজনকে বিশ্বাস করে নিজের ব্যাগটি রেখে টাকা তুলতে গিয়েছিলেন জার্মান পর্যটক কিরিল। ফিরে এসে দেখেন, তার ব্যাগটি আর নেই। ব্যাগের সঙ্গে হারিয়ে যায় তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র, যার মধ্যে ছিল একটি ল্যাপটপ ও ক্যামেরা।
হারানো ল্যাপটপটি এখনো ফিরে না পেলেও, এই কঠিন সময়ে কিরিলের পাশে দাঁড়িয়েছেন মুক্তি মাহমুদ। তার কষ্টের কথা জানতে পেরে মুক্তি মাহমুদ তাকে উপহার দিয়েছেন একটি নতুন ল্যাপটপ।
চু’রি যাওয়া জিনিস হয়তো এখনো ফিরে আসেনি, কিন্তু একজন বিদেশি পর্যটকের বিপদের সময়ে একজন বাংলাদেশির এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

