Homeপ্রবাসমধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর আনাদোলু এজেন্সির। 

রোববার (১৮ অক্টোবর) দূতাবাসের এক নিরাপত্তা সতর্কবার্তায় এ কথা জানানো হয়। 

সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।

দূতাবাস জানায়, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

বিবৃতিতে সতর্ক করা হয়

 পরিস্থিতি দ্রুত আরও খারাপ হতে পারে এবং সংঘাত ওই এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখতে বলেছে দূতাবাস।

এ ছাড়া দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments