Homeঅপরাধরাজবাড়ীতে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জালসহ ৮ জে‌লে আটক

রাজবাড়ীতে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জালসহ ৮ জে‌লে আটক

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদী‌তে যৌথ অভিযান প‌রিচালনা ক‌রে‌ছে দৌলত‌দিয়া নৌপু‌লিশ ও জেলা মৎস‌্য বিভাগ। এতে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জাল, ২০ কে‌জি ইলিশ ও এক‌টি ইঞ্জিন চা‌লিত নৌকা জব্দসহ ৮ জে‌লেকে আটক করা হয়ে‌ছে। প‌রে তাদের বিরু‌দ্ধে মৎস‌্য সুরক্ষা আইনে নিয়‌মিত মামলা রুজু ক‌রে আদালতে পাঠা‌নো হ‌য়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত রাজবাড়ী পদ্মা নদীর বি‌ভিন্ন অং‌শে এই অভিযান প‌রিচালনা ক‌রা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মু‌খে পু‌ড়ি‌য়ে ধ্বংস ও মাছ এতিমখানায় বিতরণ করা হ‌য়।

আটককৃত জে‌লেরা হ‌লেন, 

এতে ২ লক্ষ মিটার কা‌রেন্ট জাল, ২০ কে‌জি ইলিশ ও এক‌টি ইঞ্জিন চা‌লিত নৌকা জব্দসহ ৮ জে‌লেকে আটক করা হয়ে‌ছে।

পাবনা আমিনপু‌রের মোঃ মমিন মন্ডলের ছে‌লে মোঃ হোসেন মোল্ল্যা (২০)

মালেক মন্ডলের ছে‌লে হাবু মন্ডল (১৯

 আবু কালাম মন্ডল (৩০)

দরাইয়ের সাহেব আলী সরদারের ছে‌লে আরিফুল ইসলাম (৩১)

সোহরাব মন্ডলের ছে‌লে আফজাল মন্ডল (২৬)

সহেদ সরদারের ছে‌লে বারেক সরদার (৩৫)

রাজবাড়ী গোয়াল‌ন্দের আরশাদ মোল্ল্যার ছে‌লে বাচ্চু মোল্ল্যা (৫০)

ও ধিরাজ সরদারের ছে‌লে রশিদ সরদার( ৫০)।

অভিযানে উপস্থিত ছিলেন

 মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক, দৌলত‌দিয়া নৌ পু‌লি‌শের ওসি ত্রীনাথ সাহা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা।

দৌলত‌দিয়া নৌ পু‌লি‌শের ওসি ত্রীনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় দৌলত‌দিয়া নৌপু‌লিশ সর্বাত্মক চেষ্টা কর‌ছে। আজ‌কে পর্যন্ত ২২‌ টি অভিযানে ১৮ জন গ্রেফতার, ৫ লক্ষ মিটার জাল, ৯০‌টি চায়না দুয়ারী, ২‌টি নৌকা সহ ৮০ কে‌জি ইলিশ জব্দ ক‌রা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments