Homeবাংলাদেশনাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন

নাটোরের বনপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। কমপক্ষে আরও ৩২ আরোহী গুরুতর আহত। আশঙ্কা—বাড়তে পারে প্রাণহানি। এরই মধ্যে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটে এই দুর্ঘটনা। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে

সামাদ ফকির (৭০), কাজিরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার আত্মীয় শালাল মোল্লা (৪৫), কাজিরহাট গ্রামের শাহিন হোসেন (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বাসচালক সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আরপি পরিবহনের বাসটি বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। হতভাগ্যদের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা। পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই করা হবে হস্তান্তর। আহতরা বর্তমানে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments