Homeজয়পুরহাটপাঁচবিবি সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১৬৮ বোতল যৌন উত্তেজক সিরাপ ও...

পাঁচবিবি সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১৬৮ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস ট্যাপেনটডল জব্দ

পাঁচবিবি এক্সপ্রেস
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৬৮ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২১ অক্টোবর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ বিজিবি সদস্যরা এই অভিযান দুটি পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, ২১ অক্টোবর পাঁচবিবি বিশেষ ক্যাম্পের একটি টহল দল লতির বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে কোনো আসামির উপস্থিতি ছাড়াই পরিত্যক্ত অবস্থায় ১৬৮ বোতল ‘আগুন’ নামক যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

অপরদিকে, একই দিনে মংলা বিশেষ ক্যাম্পের একটি দল সীমান্ত পিলার ২৮৮-এর আনুমানিক ৭০ গজ ভেতর বাংলাদেশের অভ্যন্তরে ঘাসুড়িয়া এলাকার একটি পানের বরজের পাশ থেকে ৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে। তবে মাদক উদ্ধারের এই পৃথক দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments