নিজস্ব প্রতিবেদক:পুনট থেকে কালাই সড়কে একটি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ইজিবাইকে থাকা বাকি যাত্রীদের গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Image: Tuhin Chowdhury

