Homeজাতীয়ইউনূসকে হেনস্তায় আবারও আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত

ইউনূসকে হেনস্তায় আবারও আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায় নাহিদ ইসলাম। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এনসিপি আহ্বায়ক এ মন্তব্য করেন।

গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments