Homeজয়পুরহাটজয়পুরহাটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মাহফুজ খানমের পরিদর্শন ও মতবিনিময়

জয়পুরহাটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মাহফুজ খানমের পরিদর্শন ও মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি:-

​পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম জয়পুরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে বিভাগীয় দায়িত্বের অংশ হিসেবে তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সামগ্রিক কার্যক্রম, সেবার মান ও সার্বিক পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
​পরবর্তী সময়ে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পরিচালক মাহফুজ খানম।

​উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ​জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন
​সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ জাকারিয়া হোসেন,​সহকারী পরিচালক (সিসি) ডাঃ আব্দুল আহাদ
​সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলসুমা
​সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ উম্মে কুলসুম
​কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান
​সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাইফুল ইসলাম
​এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম প্রতিটি সেবাকেন্দ্রে সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি সেবাকেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং প্রসূতিদের জন্য নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করতে হবে।”
​একইসঙ্গে তিনি মাঠপর্যায়ের কর্মীদের সেবা প্রদানের ক্ষেত্রে আরও বেশি আন্তরিক, দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান।

পাঁচবিবি এক্সপ্রেস:——-

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments