মোকামতলা–কালাই–জয়পুরহাট–হিলি সড়ক চার লেনে উন্নীতকরণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩৮ কোটি টাকা। অন্যদিকে, ঝোপগাড়ী–নামুজা–ক্ষেতলাল–জয়পুরহাট সড়ক প্রশস্তকরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬৩ কোটি টাকা। সব মিলিয়ে এই দুটি সড়ক প্রকল্পে বরাদ্দের পরিমাণ ২ হাজার ৬০১ কোটি টাকা।প্রকল্প দুটি বাস্তবায়িত হলে জয়পুরহাটসহ আশপাশের এলাকার সড়ক যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।জয়পুরহাটের উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রযাত্রায় এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী, এমপি-কে আন্তরিক ধন্যবাদ।
মোকামতলা–কালাই–জয়পুরহাট–হিলি সড়ক চার লেনে উন্নীতকরণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩৮ কোটি টাকা।
RELATED ARTICLES

