জয়পুরহাট প্রতিনিধি:* জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের সাথে মার্কিন দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার Charles Besnard এবং পলিটিক্যাল স্পেশালিস্ট মোঃ ইকবাল মাহমুদ জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছান।
পরে জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক মাসুদ রানা প্রধানের সাথে এক মতবিনিময় বৈঠকে মিলিত হন তারা।
বৈঠকে জয়পুরহাট জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা, উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং স্থানীয় রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মার্কিন প্রতিনিধিদল জয়পুরহাটের স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার মনোভাব ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
পাঁচবিবি এক্সপ্রেস

