জয়পুরহাট প্রতিনিধি:* জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিট।
কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রধান।
এ সময় ইউনিটের কার্যকরী সদস্য, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রধান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবসেবামূলক সংগঠন। দুর্যোগ ও মানবিক সংকটে এই সংগঠন সবসময় মানুষের পাশে থাকে।

তিনি বলেন,
“বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Branch Organizational Capacity to Act (BOCA 2.0) টুলসটি ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।”
“এই টুলসের মাধ্যমে আমরা জয়পুরহাট ইউনিটকে একটি শক্তিশালী, দক্ষ ও গতিশীল ইউনিট হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করে যাব।”
দুই দিনব্যাপী এই কর্মশালায় ইউনিটের সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
পাঁচবিবি এক্সপ্রেস

